
মেক্সিকোর ঐতিহ্যবাহী আদিবাসী পোশাকে একদম খালি পায়ে এক তরুণীর ফুটবল জাগলিংয়ের একটি ভিডিও নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবার। কারণটা শুধুই তাঁর ভিডিও নয়, রাতারাতি ইন্টারনেট দুনিয়া কাঁপিয়ে দেওয়া সেই ভিডিওর পেছনে আছে এক অন্য গল্প—সাধারণ এক মেক্সিকান তরুণীর সরাসরি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভিআইপি গ্যালারিতে পৌঁছে যাওয়ার গল্প।
২১ বছর বয়সী এই তরুণীর নাম ইয়োলেট সেরভান্টেস কুয়াকহুয়া। মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের এক আদিবাসী নাহুয়া পরিবারের সন্তান তিনি। ইয়োলেটের ফুটবলের প্রেমে পড়ার গল্পটাও বেশ চমৎকার। যখন তাঁর বয়স মাত্র আট বছর, তখন একটি রাজ্য স্তরের কবিতা প্রতিযোগিতায় প্রথম হন। সেবার পুরস্কার হিসেবে স্পেনে গিয়ে সরাসরি ফুটবল ম্যাচ দেখার সুযোগ পেয়েছিলেন। আর সেই ম্যাচই বদলে দেয় তাঁর জীবন। স্পেন থেকে ফিরে কবিতার খাতা সরিয়ে রেখে তিনি প্রেমে পড়েন ফুটবলের। মেয়ের আগ্রহ দেখে বাবাও এগিয়ে আসেন কোচের ভূমিকায়। টানা চার বছরের কঠোর পরিশ্রমে ইয়োলেট এতটাই দক্ষ হয়ে ওঠেন, অনায়াসে খালি পায়ে তিন-চার হাজার বার ফুটবল জাগলিং করতে পারেন।
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াই দেখতে যেখানে সাধারণ মেক্সিকানদের গড়ে প্রায় তিন হাজার ডলার গুনতে হয়েছে, যা অনেকের পুরো মাসের বেতনের চেয়ে বেশি। ঠিক এই সময়ই মেক্সিকোর নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম নিজের জন্য বরাদ্দ থাকা ১ নম্বর ভিআইপি টিকিটটি ইয়োলেটকে উপহার দেন। মূলত মেক্সিকো সরকার তরুণীদের ফুটবলসহ অন্যান্য খেলায় অনুপ্রাণিত করতে একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেখানে প্রায় এক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে নিজের খালি পায়ে ফুটবল জাগলিংয়ের ওই ভাইরাল ভিডিওর মাধ্যমে শীর্ষ স্থান ছিনিয়ে নেন ইয়োলেট।
প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম বলেন, ‘বাজেটের অতিরিক্ত দামের কারণে যেখানে সাধারণ মেক্সিকানদের পক্ষে টিকিট কেনা প্রায় অসম্ভব, সেখানে প্রেসিডেন্ট হিসেবে আমার আসনে এমন একজন তরুণীর বসা উচিত, যে ফুটবলকে মনে-প্রাণে ভালোবাসে।’ প্রেসিডেন্ট নিজে স্টেডিয়ামে না গিয়ে সাধারণ মানুষের সঙ্গে পাড়ার বড় পর্দায় খেলা উপভোগ করেন।

ফুটবল শুধু স্টেডিয়ামের গণ্ডিতে বা কোটি টাকার টিকিটে সীমাবদ্ধ নয়; মেধা আর আবেগ থাকলে প্রথাগত পোশাক আর খালি পায়েও ফিফা বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ জয় করা সম্ভব।
সূত্র: দ্য গার্ডিয়ান

‘সুনীতি’ প্রকল্পের অধীনে গত বুধবার গৃহকর্মীদের জন্য উদ্বোধন করা হলো ‘বয়স্ক পরিচর্যা (এল্ডারলি কেয়ারগিভিং) প্রশিক্ষণ ল্যাব’। দেশে অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত নারী গৃহকর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং বিশেষায়িত দক্ষতার মাধ্যমে তাঁদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন আনার লক্ষ্যে এক যুগান্তকারী...
২ ঘণ্টা আগে
কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী ২০ জুন। তিনি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেছেন সংগঠনের বর্তমান সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
১৩ ঘণ্টা আগে
শিকাগোর এক জনাকীর্ণ হলরুম। সামনে বসা শত শত মার্কিন পুরুষ, সাংবাদিক আর উৎসুক জনতা। সবাই নিজেদের মধ্যে কথা বলছেন। সেই মুহূর্তে এক নারী সেনা ডায়াসে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন। সরাসরি দর্শকদের চোখের দিকে তাকিয়ে ছুড়ে দিলেন একটি প্রশ্ন।
১৪ ঘণ্টা আগে
১৮৭৫ সালের ১৮ জুন বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্ম নেন সুনয়নী দেবী। তিনি ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং অবনীন্দ্রনাথ ও গগনেন্দ্রনাথ ঠাকুরের ছোট বোন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শুধু দুই ভাইয়ের ছবি আঁকার নিরীক্ষা লুকিয়ে লুকিয়ে দেখেই তাঁর চিত্রশিল্পে হাতেখড়ি হয়।
১৬ ঘণ্টা আগে