
আইটি ব্যবসা থেকে কমিউনিটি কিচেন—নূপুর পাঞ্জাবির জীবনের গল্প যেন এক অনুপ্রেরণার যাত্রা। এক সময় তিনি ছিলেন আইটি ব্যবসায় এক সফল উদ্যোক্তা। কিন্তু মায়ের মৃত্যু ও করোনা মহামারির পর জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখনই তিনি সিদ্ধান্ত নেন অসহায়দের জন্য রান্না করবেন, গড়বেন এক মানবিক উদ্যোগ।
নূপুরের সেই উদ্যোগের নাম ‘অন্ন সুধা।’ সংস্কৃত শব্দ ‘অন্ন’ মানে খাবার আর ‘সুধা’ মানে অমৃত। নামের মতোই নূপুরের হেঁশেল আজ ভালোবাসা ও সহানুভূতির প্রতীক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বর্তমানে মাসে গড়ে ৬ হাজার ৫০০ মানুষের জন্য খাবার সরবরাহ করছে এই কমিউনিটি কিচেন।
এখানে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবী কাজ করেন। তারা ভারতীয় খাবারের সঙ্গে আমেরিকান খাবারের সংমিশ্রণ রান্না করেন। মেনুতে থাকে সমুচা, ছোলা, বাটার চিকেনের মতো ঐতিহ্যবাহী ভারতীয় পদ। আবার থাকে চিকেন পাস্তার মতো আমেরিকান খাবারও।
সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েন করেছেন, যা দেশটির দীর্ঘদিনের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। রাজধানীজুড়ে মোতায়েন করা সেনাদের পাশাপাশি দেখা যায় এক দারুণ দৃশ্যও। সেখানকার গৃহহীন ও অসহায় মানুষদের জন্য খাবারের বড় ভরসা নূপুরের কমিউনিটি কিচেন।
ভার্জিনিয়ার বাসিন্দা টম নামের একজন বলেন, ‘আমি সেতুর নিচে তাঁবুতে থাকি। এই রান্নাঘর আমাকে বাঁচতে সাহায্য করেছে। বিশেষ করে ভারতীয় খাবারগুলো আমার খুব ভালো লাগে।’
শুধু উপকারভোগীরাই নন, স্বেচ্ছাসেবীরাও এই উদ্যোগ থেকে মানসিক তৃপ্তি পান। দীর্ঘদিন ধরে যুক্ত থাকা শালিকা নামে এক তরুণী বলেন, ‘এখানে কাজ করলে মনে হয়, সবাই মিলে একটা উদ্দেশ্যের জন্য এগোচ্ছি। এটা সত্যিই আনন্দের।’
কিচেনটিকে টেকসই রাখার জন্য গ্রীষ্মে শিশুদের রান্না শেখানোর ক্যাম্পও পরিচালনা করা হয়। পরিবারগুলো ফি দিয়ে সন্তানদের পাঠায়। শিশুরা দোসা, উটপমের মতো ভারতীয় খাবার রান্না শেখে। এভাবে সংগৃহীত অর্থ আবার ব্যয় হয় গৃহহীনদের জন্য খাবার তৈরিতে।
একদিকে ভার্জিনিয়ায় নূপুর পাঞ্জাবির মতো স্বেচ্ছাসেবীরা নীরবে ক্ষুধার্ত মানুষের পেট ভরাচ্ছেন। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে চলছে ভিন্ন চিত্র। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রায় দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। সরকার বলছে, এটি অপরাধ দমন অভিযানের অংশ। কিন্তু সমালোচকেরা এটিকে রাজনৈতিক প্রদর্শনী বলছেন।
এই দুই ভিন্ন বাস্তবতার মাঝেই নূপুর পাঞ্জাবির উদ্যোগ আমেরিকায় মানবতার আলোকবর্তিকা হয়ে উঠেছে। তিনি বলেন, ‘আমি শূন্য থেকে আমার আইটি ব্যবসা শুরু করেছিলাম। মায়ের মৃত্যু ও মহামারির আঘাতের পর, আমি সবকিছু নিয়ে প্রশ্ন করতে শুরু করি। তখনই কিচেনের আইডিয়া মাথায় আসে। ব্যবসা ছেড়ে এই কমিউনিটি কিচেন চালু করার পর আমি গভীর সন্তুষ্টি পাই। এটাই আমার সুখের জায়গা।’

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৬ দিন আগে