
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে। সেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ ব্যবহার করে ‘নেশা’ করছে।
বিবিসির ‘ডলফিনস: স্পাই ইন দ্য পড’ নামের ধারাবাহিক তথ্যচিত্রের জন্য ধারণ করা বিরল কিছু দৃশ্যে দেখা যায়, একদল তরুণ ডলফিন খুব সাবধানে এক ধরনের পাফার মাছ ধরে খেলছে। পাফার মাছকে উত্তেজিত করলে এটি শরীর থেকে একধরনের স্নায়বিক বিষ (নিউরোটক্সিন) ছাড়ে। বেশি মাত্রায় এই বিষ প্রাণঘাতী হতে পারে, তবে অল্প পরিমাণে এটি একধরনের নেশার মতো প্রভাব ফেলে।
তথ্যচিত্রে দেখা যায়, ডলফিনগুলো পাফার মাছটিকে আলতো করে কামড়ায় এবং একটি অপরটির দিকে পাফার মাছটিতে ঠেলে দেয়। ঠিক এর পরেই তাদের আচরণ বদলে যায়, তারা পানির ওপর নাক তুলে ধীরে ভেসে থাকে, যেন নিজেদের প্রতিবিম্বে মুগ্ধ হয়ে গেছে। তাদের চোখ-মুখে ঘোরের ছাপ স্পষ্ট।
তথ্যচিত্র সিরিজটির প্রযোজক ও প্রাণিবিজ্ঞানী রব পিলি ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসকে বলেন, ‘এটি ছিল তরুণ ডলফিনদের সচেতনভাবে এমন কিছুর সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা, যা তাদের ওপর নেশার মতো প্রভাব ফেলে। (পাফার) মাছটিকে আলতো করে কামড়ে, তারপর একে অপরের দিকে ঠেলে দিয়ে তারা যেন সঠিক মাত্রায় বিষ বের করে আনার কৌশল শিখে ফেলেছে। এর পরই তারা অদ্ভুত আচরণ শুরু করল—ঘোরের মধ্যে পানির ওপর ভাসছিল। বিষয়টি আমাদের মনে করিয়ে দেয়, কয়েক বছর আগে ছড়িয়ে পড়া সেই অদ্ভুত ধারা, যেখানে মানুষ নেশা করার জন্য ব্যাঙের শরীর চাটত।’
তথ্যচিত্র নির্মাতারা কৃত্রিম কচ্ছপ, মাছ ও স্কুইডের ভেতরে লুকানো বিশেষ ক্যামেরা ব্যবহার করে ডলফিনদের প্রাকৃতিক আচরণ ধারণ করেছেন। ৯০০ ঘণ্টা ফুটেজের মধ্যে পাফার মাছ ব্যবহার করার এই দৃশ্য ছিল অন্যতম আকর্ষণ।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৬ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে