ব্রাজিল উপকূলের সাগরে বিচরণ করা হাঙরদের শরীরে কোকেনের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। যে ১৩টি ব্রাজিলিয়ান শার্পনোজ হাঙরকে পরীক্ষা করা হয়, তার সবগুলোর দেহেই মিলেছে মাদকদ্রব্যটি।
এই কোকেনের মাত্রা এর আগে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর শরীরে পাওয়া কোকেনের চেয়ে এক শ গুণের মতো বেশি। গবেষকেরা অনেক দিন ধরেই বলে আসছেন, চোরাকারবারিদের পানিতে ফেলা মাদকদ্রব্য সাগরের জীববৈচিত্র্যকে প্রভাবিত করতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার জলভাগে এ ধরনের প্রচুর কোকেনের সন্ধান মিলেছে।
ব্রাজিলের অসওয়ালদো ফাউন্ডেশনর সাম্প্রতিক এক সমীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, সাগরে মাদকদূষণের প্রভাব পড়ছে হাঙরদের ওপর। এসব তথ্য জানা যায়, ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
যে ১৩টি বুনো ব্রাজিলিয়ান শার্পনোজ হাঙরের মৃতদেহ ব্যবচ্ছেদ করে গবেষণা চালান বিজ্ঞানীরা, সেগুলো সংগ্রহ করা হয় ছোট মাছ ধরার ট্রলার থেকে। আর এই হাঙরেরা যেহেতু গোটা জীবন উপকূলীয় এলাকার সাগরে বিচরণ করে, তাই এগুলোর মাদকের দূষণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছিলেন বিজ্ঞানীরা।
মাংসপেশি ও লিভারের কোষগুলো তরল ক্রমাটোগ্রাফি নামের একটি পদ্ধতি ব্যবহার করে পরীক্ষা করা হয়। এর সঙ্গে সাহায্য নেওয়া হয় এমন একধরনের বর্ণালীমিতির। এই প্রক্রিয়ায় অণুগুলো পানিতে আলাদা হয়ে যায়। উদ্দেশ্য কোকেন শনাক্ত করা।
মুক্তভাবে বিচরণ করা হাঙরদের শরীরে কোকেনের উপস্থিতি শনাক্তের জন্য এটাই ছিল প্রথম সমীক্ষা। এতে লিভারের তুলনায় মাংসপেশিতে মাদকটির উপস্থিতি বেশি পাওয়া যায়।
তবে সমীক্ষাটিতে জানানো হয়, এটির পরিধি ছিল সংক্ষিপ্ত। সামুদ্রিক প্রাণীর ওপর কোকেন কী ধরনের প্রভাব ফেলে, সে বিষয়ে এখনো পুরোপুরি জানা যায়নি।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৮ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে