বাগ্দানের আংটিটি তিনি হারিয়ে ফেলেছিলেন ৫৪ বছর আগে। আর এটা কখনো ফিরে পাবেন তা ভাবেনওনি। কিন্তু আশ্চর্যজনকভাবে একজনের সহায়তায় ওই আংটিই ফিরে পেয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই আনন্দে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।
ওয়েলসের নিথ-পোর্ট টোলবটের পন্টারডাওয়ের ম্যারিলিন বার্চের বয়স এখন ৭৬। ১৯৭০ সালে পারিবারিক খামারে গবাদিপশুকে খর খাওয়াচ্ছিলেন তিনি। এ সময়ই আংটিটা হারিয়ে ফেলেন খরের গাদায়।
মিসেস বার্চ যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, ‘বারবার তাকাতে থাকি, যদি এটি কোথাও খুঁজে পাই। অবশেষে হাল ছেড়ে দিই। ধরে নেই আমরা আর কখনো প্রিয় বাগ্দানের আংটিটি দেখতে পাব না।’
কিন্তু মেটাল ডিটেক্টরসহ বিভিন্ন যন্ত্রের সাহায্যে হারানো জিনিস খুঁজে বের করা কিথ ফিলিপসের চিন্তাভাবনা ছিল ভিন্ন। সম্প্রতি বেশ কয়েকবার খামারে ডাকা হয় তাঁকে খামারের মাটির নিচে বা আবর্জনার মধ্যে মূল্যবান কিছু আছে কি না, তা তালাশ করতে।
‘খামারের বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া নানা ধরনের কয়েন ও ধাতব টুকরো আমাদের দেখায় সে।’ মিসেস বার্চ বলেন, ‘এক সন্ধ্যায় যখন সে কাজ শেষ করে ফিরছিল, আমি তাকে মজার ছলে বললাম, কিথ এসব আবর্জন খুঁজে বের করার বদলে পারলে আমার বাগ্দানের আংটিটি খুঁজে দাও।’
দুজনেই এরপর হেসে ফেলেন। কিন্তু এক সপ্তাহ বা তার পরে মিসেস বার্চের এনগেজমেন্ট রিং ঠিকই খুঁজে বের করে ফেললেন কিথ ফিলিপস।
মাঠে মাটির আট ইঞ্চি নিচে ছিল আংটিটি।
মিসেস বার্চ একটি টুথব্রাশ দিয়ে এটি থেকে মাটি পরিষ্কার করেন। জানান, তারপর থেকে এটি তাঁর আঙুল থেকে সরাননি।
‘আমি আসলে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।’ মিসেস বার্চ বলেন, ‘এটি সত্যি আবেগপূর্ণ একটা ব্যাপার। কিথও আবেগপ্রবণ হয়ে পড়ে। আমার জন্য এই আংটিটি খুঁজে দিতে পেরে সে খুব খুশি হয়।
মিসেস বার্চের স্বামী পিটার বার্চের বয়স ৮০ হয়েছে জানুয়ারিতে। তখন নানা কারণে এর উদ্যাপন করা সম্ভব হয়নি। তবে বাগ্দানের আংটিটি ফিরে পাওয়ার পরে উদ্যাপনের নতুন উপলক্ষ পেলেন এই বৃদ্ধ দম্পতি।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৩ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৩ দিন আগে