বিশ্বের সবচেয়ে বড় হাঁ বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের আকারের প্রায় সমান।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে, ২০১৯ সালে মাত্র ১৪ বছর বয়সে প্রথম এই রেকর্ড গড়েছিলেন আইজ্যাক। তখন তাঁর মুখের গ্যাপ ছিল ৯.৩৪ সেন্টিমিটার। কিন্তু একই বছরের নভেম্বরে আরেক মার্কিন নাগরিক ফিলিপ অ্যাঙ্গাস ৯ দশমিক ৫২ সেন্টিমিটার গ্যাপ নিয়ে রেকর্ড ছিনিয়ে নেন।

এরপর ২০২০ সালে আইজ্যাক আবার রেকর্ড পুনর্দখল করেন। সর্বশেষ ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইতালির মিলানে ‘Lo Show Dei Record’ নামের এক টিভি শোর সেটে রেকর্ডটি আবার ভাঙেন তিনি। এবারে তিনি আগের চেয়ে আরও দশমিক ০২১ সেন্টিমিটার বড় হাঁ করেন।
আইজ্যাকের মুখ এতটাই বড় যে তিনি অনায়াসে নিজের মুষ্টি, একটি পূর্ণ কমলা, এমনকি চারটি ম্যাকডোনাল্ডস চিজবার্গারও একসঙ্গে মুখে পুরতে পারেন! নিজের এই অদ্ভুত ক্ষমতা নিয়ে গিনেসকে দেওয়া সাক্ষাৎকারে আইজ্যাক বলেন, ‘আমার মুখটাই সবচেয়ে বড়—এটা নিয়ে আমি গর্বিত।’

তবে সবকিছুর শুরু হয়েছিল আরও আগে। জার্মানির বার্ন্ড স্মিডের একটি ভিডিও দেখে। সেখানে দেখা যায়, বার্ন্ড ৮ দশমিক ৮ সেন্টিমিটার পর্যন্ত মুখ খুলতে পারেন। সেটিই অনুপ্রাণিত করে আইজ্যাককে। নিজের মুখের পরিমাপ তখনই বার্ন্ডকে ছাড়িয়ে যায়, ফলে শুরু হয় রেকর্ড গড়ার প্রস্তুতি।

রেকর্ড গড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেন আইজ্যাক। টিকটকে তাঁর মুখ খোলার ভিডিও এখন পর্যন্ত ৭ কোটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে। এরই মধ্যে তিনি হয়ে উঠেছেন এক নতুন ধরনের সেলিব্রিটি। আইজ্যাক মনে করেন, ‘প্রত্যেকেরই কোনো না কোনো প্রতিভা থাকে। যেকোনো মানুষই অসাধারণ হতে পারে, যদি সেই প্রতিভাকে কাজে লাগায়।’
রেকর্ডটি যতবার ভাঙা হয়েছে, প্রতিবারই আইজ্যাক নিজের আগের সীমাকে অতিক্রম করেছেন। বয়সের সঙ্গে সঙ্গে যেন তাঁর মুখের গ্যাপও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, তাঁর এই শারীরিক বৈশিষ্ট্য বেশ বিরল এবং একে প্রাকৃতিকভাবেই ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে ‘সবচেয়ে বড় মুখ খোলার’ এই রেকর্ড বিশ্বজুড়ে আলোচিত। গিনেস জানিয়েছে, ভবিষ্যতে কেউ যদি এই রেকর্ড ভাঙতে চায়, তবে সেটি হবে আরও বড় চ্যালেঞ্জ। আর তত দিন পর্যন্ত এই ‘মুখ খুলে তাক লাগিয়ে দেওয়া’ কীর্তির একচ্ছত্র অধিকারী রয়ে যাবেন আইজ্যাক জনসন।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৮ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে