পালিয়ে এক রেসের হাজির হয় রেলস্টেশনে। ট্রেনে ইতস্তত ঘুরে বেড়ানোতেই থেমে ছিল না তার কাচ। ট্রেনে ওঠার চেষ্টা করতে এবং এক যাত্রীকে তাড়া করতেও দেখা যায় ঘোড়াটিকে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
আশ্চর্য এই কাণ্ড অস্ট্রেলিয়ার সিডনির এক রেলস্টেশনের। সরকারি যাতায়াত বিষয়ক সংস্থা ট্রান্সপোর্ট ফর নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) ফেসবুকে নিরাপত্তা ক্যামেরায় তোলা কিছু ছবি পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রামে ভিডি দেয় ঘটনাটির। এতে দেখা যায় হলদে বাদামি রঙের রেইনকোট পরিহিত ঘোড়াটি প্রবল ঝড়ের মধ্যে ওয়ারউইক ফার্ম স্টেশনের প্ল্যাটফর্মে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে।
ট্রান্সপোর্ট ফর এনএসডব্লিউ জানায়, একটি ট্রেন স্টেশনে প্রবেশের সময় এটি এমনভাবে দাঁড়িয়ে ছিল যেন এটি ওটায় চড়তে চাচ্ছে। তারপর একটু ঘোরা-ফেরা করে একে আবার ট্রেনের দিকে দৌড়ে আসতে দেখা যায়। তবে ঘোড়াটির উপস্থিতি টের পেয়ে যাওয়ায় দরজা খোলা হয়নি ট্রেনের।
একপর্যায়ে প্রাণীটি প্ল্যাটফর্মের এক যাত্রীকে ধাওয়া করে। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই একে ফাঁকি দিতে পারেন তিনি।
পুলিশকে বিষয়টি জানানো হয় দ্রুত। তারপর ঘোড়াটির মালিক এসে একে বাড়ি নিয়ে যান।
ট্রান্সপোর্ট অব এনএসডব্লিউর পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঘোড়াটিকে মোটামুটি শান্ত অবস্থায় তার বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কেউই এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে আগ্রহী নন।’

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৬ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে