
১৬ ফুট লম্বা এক দানবই বলা চলে তাকে। ওজন ৭০০ কেজি। পৃথিবীর সবচেয়ে বয়স্ক বন্দী কুমির হিসেবে বিবেচনা করা হয় তাকে। ১২৩ বছর বয়স্ক এই নাইল ক্রোকোডাইলের অবাক করা আরও অনেক বিষয় আছে। যেমন ‘ছয় স্ত্রী’, অর্থাৎ ছয়টি মাদি কুমিরের ঘরে তার বাচ্চা আছে ১০ হাজারের বেশি।
হেনরি নামের এই কুমির সম্পর্কে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান, কুমিরটি যে চিড়িয়াখানায় থাকে তার কর্তৃপক্ষের সূত্রে।
হেনরি-জীবনের ভ্রমণ শুরু বতসোয়ানার ওকাভাংগো ডেল্টায়। ধারণা করা হয়, ১৯০০ সালের ডিসেম্বরে জন্ম কুমিরটির। ওকাভাংগো ব-দ্বীপ এলাকাটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ। মোটামুটি মিনিবাস আকারের এই কুমিরের অতীতও রোমাঞ্চকর।
নিজের তারুণ্যে বতসোয়ানার বিভিন্ন গোত্রের অধিবাসীদের মধ্যে আতঙ্কের এক প্রতিশব্দে পরিণত হয় হেনরি। বলা হয়, মানবশিশু শিকার করে এই কুখ্যাতি অর্জন করে কুমিরটি। তার থেকে রক্ষা পেতে স্থানীয়রা স্যার হেনরি নিউম্যান নামের বিখ্যাত এক শিকারির শরণাপন্ন হয়। তাঁর নামেই পরে কুমিরটির নাম রাখা হয় হেনরি। তবে বিশাল প্রাণীটিকে না মেরে নিউম্যান ওটাকে ফাঁদে আটকে ফেললেন। আর এভাবেই বন্দীজীবন শুরু হলো হেনরির।
গত তিন দশক ধরে কুমিরটি বাস করছে দক্ষিণ আফ্রিকার স্কটসবার্গের ক্রোকওয়ার্ল্ড কনজারভেশন সেন্টারে। সেখানে তার আকার ও বয়স দর্শকদের বিস্মিত করে চলেছে। বন্দী দশায় থাকা সবচেয়ে বয়স্ক কুমিরদের একটি হিসেবে বিবেচনা করা হয় একে। তার অন্ধকার অতীত, অর্থাৎ মানুষ শিকারের ইতিহাস বর্তমান অবস্থার একেবারেই বিপরীত। যেখানে নিরাপদ দূরত্ব থেকে তাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন পর্যটকেরা। বলা চলে শুধুমাত্র হেনরিকে একনজর দেখতেই অনেকে হাজির হন ক্রোকওয়ার্ল্ডে।
নীল ক্রোকোডাইলের দেখা মেলে আফ্রিকার ২৬টি দেশে। বিশালাকায় এসব সরীসৃপ বেশ ভয়ংকর প্রাণী হিসেবে পরিচিত। বলা হয়, প্রতি বছর ওই অঞ্চলে শ দুয়েক মানুষের মৃত্যু হয় এই প্রজাতির কুমিরের আক্রমণে।
বন্দী অবস্থায় হেনরি যেখানে সবচেয়ে বয়স্ক কুমির, সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে বিশ্বের সবচেয়ে বড় বন্দী কুমির ক্যাসিয়াস। ক্যাসিয়াসের বাস অস্ট্রেলিয়ায়। ধারণা করা হচ্ছে, ক্যাসিয়াসের যে আকারের কথা মানুষ জানে, তার চেয়েও বড় হতে পারে প্রাণীটি। কারণ ২০১১ সালে গিনেস বুকে নাম ওঠার পর আর লোনা পানির কুমিরটির দৈর্ঘ্য মাপা হয়নি।
ক্যাসিয়াসের বয়স আনুমানিক ১২০ বছর। ২০১১ সালে রেকর্ড বুকে জায়গা করে নেওয়ার সময় তার দৈর্ঘ্য ছিল ১৮ ফুট (৫.৪৮ মিটার)। তারপর আর এর তত্ত্বাবধায়কেরা কুমিরটির দৈর্ঘ্য মাপেননি। অর্থাৎ, তারপর আরও বড় হওয়ার সম্ভাবনা আছে কুমিরটির।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে