
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানবাহন চলাচল ও যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। কাল থেকে কাজ করবে এই নিয়ন্ত্রণ কক্ষ। আজ বুধবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাগরিকদের জন্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে এটুআইয়ের জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে বিশেষ তথ্যসেবা চালু করেছে সরকার।

আজ সোমবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ সহজে এবং দ্রুত পুলিশকে জানানো যাবে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি চিকিৎসা সহায়তার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট একটি ইমার্জেন্সি হটলাইন চালু করেছে।