
ইসরায়েলের অব্যাহত হামলার কারণে নিরাপত্তাজনিত পরিস্থিতির অবনতি হতে পারে—এমন আশঙ্কায় ইরানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সরকার অনুরোধ জানিয়েছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী আজ মঙ্গলবার (১৭ জুন) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ইরানে বাংলাদেশিরা ভয়ংকর অবস্থার মধ্যে আছেন। তাঁদের মধ্যে অনেকে নিজ দায়িত্বে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে গেছেন। অন্য সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে।
কূটনীতিকেরা জানান, নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে নিরাপত্তা ঝুঁকির মধ্যেও তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এখনো সক্রিয় আছে।
এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তার জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য আলাদা ইমার্জেন্সি হটলাইন নম্বর চালু করা হয়েছে।
ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশে তাঁদের স্বজনেরা বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও যোগাযোগের উদ্দেশ্যে দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল ফোন নম্বরে (হোয়াটসঅ্যাপসহ) যোগাযোগ করতে পারবেন।
বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন)
১. +৯৮৯৩৮০৫৭৭৩৬৮
২. +৯৮৯১২২০৬৫৪৫৫
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন)
+ ৮৮০১৯১২৯২৫৮৭১
সরকারি উদ্যোগের মাধ্যমে বিদেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসগুলো সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২২ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩৭ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে