দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
গত রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রথম প্রজ্ঞাপনের ১২ জেলার নতুন নিয়োগ পাওয়া সিভিল সার্জন হলেন রাজবাড়ি জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেলেন ডা. এস এম মাসুদ। চাঁপাইনবাবগঞ্জের ডা. এ কে এম শাহাব উদ্দিন, বগুড়ায় ডা. এ কে এম মোফাখ্খারুল ইসলাম, বাগেরহাট ডা. আ স ম মাহবুবুল আলম, রাজশাহীতে ডা. এস আই এম রাজিউল করিম। কুমিল্লার নিয়োগ পেলেন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, ঝিনাইদহে ডা. মো. কামরুজ্জামান। ময়মনসিংহ ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, বান্দরবান ডা মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী। লক্ষ্মীপুরে ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন। খুলনায় ডা. মোছা. মাহফুজা খাতুন। ইতোপূর্বে তিনি যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মাদারীপুরে ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।
দ্বিতীয় প্রজ্ঞাপনে ২৯ জেলার নতুন নিয়োগ পাওয়া সিভিল সার্জন হলেন, বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. এস এম মনজুর-এ-এলাহী। কুষ্টিয়ায় ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। গাজীপুরে ডা. মো. গোলাম মাওলা, শরীয়তপুরে ডা. মো. রেহান উদ্দিন, সিলেটে ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, নোয়াখালীতে ডা. মরিয়ম সিমি। পিরোজপুরে ডা. মো. মতিউর রহমান। কক্সবাজারে ডা. মোহাম্মদুল হক। ঝালকাঠিতে ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, ফেনীতে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, পাবনায় ডা. মো. আবুল কালাম আজাদ, শেরপুরে ডা. মুহাম্মদ শাহীন, জামালপুরে ডা. মোহাম্মদ আজিজুল হক, পটুয়াখালীতে ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, মেহেরপুরে ডা. এ, কে, এম আবু সাঈদ, নেত্রকোনায় ডা. মো. মামুনুর রহমান, টাঙ্গাইলে ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, পঞ্চগড়ে ডা. মো. মিজানুর রহমান, ঠাকুরগাঁওয়ে ডা. শ্যামলী সাহা, কুড়িগ্রামে ডা. মো. আল মামুন, গাইবান্ধায় ডা. মো. রফিকুজ্জামান। জয়পুরহাটে ডা. স্বপন কুমার বিশ্বাস। লালমনিরহাটে ডা. আব্দুল হাকিম। কিশোরগঞ্জে ডা. অভিজিত শর্মা। বরগুনায় ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, নওগাঁয় ডা. মো. আমিনুল ইসলাম। রংপুরে ডা. শাহীন সুলতানা। নীলফামারীতে ডা. মো. আব্দুর রাজ্জাক। মানিকগঞ্জের সিভিল সার্জন পদে নিয়োগ পেলেন ডা. আসিফ মাহমুদ।

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে