
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরের পর এ ঘটনা ঘটে। জানা গেছে, তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে।

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদের তীর থেকে এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মারধরের অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ (আনু) ও রুহুল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে পুলিশ।

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজনের মৃত্যুর ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।