
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে লাশবাহী একটি গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই গাড়ির চালক আহত হয়েছেন। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রায়গঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হানিফ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত দুই চালককে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার কাজ চলছে।
ওসি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি লাশবাহী গাড়ির সঙ্গে ঢাকাগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালক আহত হন। এর মধ্যে লাশবাহী গাড়ির চালকের অবস্থা গুরুতর।
ওসি বলেন, লাশবাহী গাড়িতে থাকা মরদেহটি গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন থানায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে