
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় ফুলজোড় নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তিদের মধ্যে একজন হলেন রায়গঞ্জের গরু ব্যবসায়ী আব্দুল লতিফ। তাঁর লাশ হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। অন্যজনের পরিচয় মেলেনি।
মৃত আব্দুল লতিফ রায়গঞ্জ উপজেলার চরফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। গত রোববার রাতে তিনি নিখোঁজ হন। আজ ভোরে স্থানীয় বাসিন্দারা ফুলজোড় নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, উল্লাপাড়া থানার ডিউটি অফিসার এএসআই মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, আজ সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ–পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চকিদহ সেতুর নিচে ফুলজোড় নদীতে ভাসমান একটি লাশ স্থানীয় বাসিন্দারা দেখে পুলিশে খবর দেন। তাঁর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে