সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দুই নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে বগুড়া–নগরবাড়ী মহাসড়কের ঘুড়কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার চান্দাইকানা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক ও ডুমরাই গ্রামের মৃত বিরু শেখের ছেলে ওমর ফারুক (৩৮) এবং একই ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই গ্রামের আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছি। তবে চালক পালিয়ে গেছে। লাশ দুটি হাসপাতাল থেকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলযোগে ভূঁইয়াগাঁতী এলাকা থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন ফারুক ও ফরিদুল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দিলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা ফরিদকে মৃত ঘোষণা করেন। পরে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়ার পথে ফারুকও মারা যান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে