সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা সাত-আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে দেওভোগ বাজারসংলগ্ন পুকুরে মাছ ধরার সময় জালে শিশুর লাশ উঠে আসে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেয়। পরে সলঙ্গা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, সকালে নজরুল ইসলামের লিজ নেওয়া পুকুরে জেলেরা মাছ ধরতে জাল ফেলেন। কিছুক্ষণ পরই জালের সঙ্গে শিশুটির লাশ ওঠে।
সলঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশটি ঘটনাস্থলেই রয়েছে। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। শিশুটির বয়স ৮-৯ বছর হতে পারে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। শিশুটিকে অন্য কোথাও থেকে আনা হয়ে থাকতে পারে। সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে