৮ সেপ্টেম্বর বলিউড তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘরে এসেছে নতুন অতিথি। মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। বৃহস্পতিবার মধ্যরাতে রণবীর-দীপিকার মেয়েকে দেখতে হাসপাতাল ছুটে গেলেন বলিউড বাদশা শাহরুখ খান।
অনস্ক্রিন জুটি হিসেবে শাহরুখ ও দীপিকা যেমন সুপারহিট, তেমনি পর্দার বাইরেও এই জুটির দারুণ বন্ধুত্ব। দীপিকার সন্তানকে দেখতে গিয়ে সেটাই আবার প্রমাণ করলেন শাহরুখ। হাসপাতালে ঢোকা বা বের হওয়ার সময় অভিনেতা গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও হাসপাতালের সামনে শাহরুখের গাড়ি থেকে নামার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শাহরুখের আগে মুকেশ আম্বানিও গিয়েছিলেন দীপিকা ও মেয়েকে দেখতে। তবে এখনো মেয়ের কোনো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেননি বাজিরাও-মাস্তানি জুটি।
কন্যা সন্তানের আগমনে খুশির হাওয়া দীপবীরের জীবনে। জানা গেছে, হাসপাতালে কয়েক দিন থাকার পর দীপিকা ও তাঁর নবজাতককে খুব শিগগির ছেড়ে দেওয়া হবে। স্ত্রী ও কন্যার বাড়ি ফেরার জন্য দারুণ চমকের আয়োজন করেছেন বাবা রণবীর। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি।
সন্তান জন্মের আগে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন রণবীর-দীপিকা। এর আগে বেবি বাম্পের ফটোশুটের ছবি শেয়ার করে তাক লাগান দীপিকা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন দীপিকা।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে