
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে আলামিন হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
জানা যায়, আলামিন পল্লিচিকিৎসক হিসেবে স্থানীয়দের কাছে বেশ পরিচিত ছিল। শার্শার নাভরন গাতিপাড়া বাজারে ‘মিম মেডিকেল হল’ নামের একটি ওষুধের দোকান চালাতেন তিনি। দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে কিছুদিন আগে তাঁকে মারধর করেন প্রতিবেশী এক যুবক।
আর এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাঁর মোটরসাইকেল গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং হত্যা রহস্য উদ্ঘাটনে পরিবারের অভিযোগে সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। প্রাথমিক ধারণা, দ্বিতীয় বিয়ে-সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে হত্যা করা হতে পারে।
এদিকে নিহত আলামিনের বাবা, মা দ্রুত খুনিদের শনাক্ত করে আটক ও শাস্তির দাবি জানিয়েছেন। আলামিনের চাচাতো ভাই রাজীব বলেন, ‘আমার ভাইয়ের খুনিদের দ্রুত শনাক্ত করে আটকের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে শার্শার নাভরন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলামিন দ্বিতীয় বিয়ে-সংক্রান্ত বিষয় নিয়ে হত্যার ঘটনা ঘটতে পারে। সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে