যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শিল্প শহরের উড়োতলা এলাকায় অবস্থিত রোমান জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট কাজ শুরু করে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মিলের ইলেকট্রনিক ইনচার্জ সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রনিক জটিলতার কারণে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পাটের ব্যাক সাইডে শর্টসার্কিট হয়ে প্রথমে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে।
মালোপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ সাদী জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মিলের জেনারেল ম্যানেজার মিরাজুল ইসলাম জানান, এখনো সুনির্দিষ্টভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ঘটনার পর মিল এলাকায় শ্রমিক ও স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে