
১২ ফেব্রুয়ারি তারিখ আমাদের একটা ঈদের দিন চলে গেছে বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী আব্দুল কাদের। তিনি ভোট নিয়ে সমালোচনা করে বলেন, ‘সামনে ঈদের দিন আসলেও আমাদের একটা ঈদের দিন চলে গেছে গত ১২ ফেব্রুয়ারি।’
যশোরে ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুধু সদর আসনে দলটি পরাজিত হয়েছে। আর পরাজয়ের পর আজ বুধবার এক সমাবেশে প্রথমবারের মতো ভোট নিয়ে প্রতিক্রিয়া জানালেন এই জামায়াত প্রার্থী।
আব্দুল কাদের বলেন, ‘সারা দেশের ন্যায় যশোরে মানুষও ঈদের মতো উৎসব-আমেজ নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছে কেন্দ্রে কেন্দ্রে। যশোরের মানুষ জামায়াতের মার্কাকে বিমুখ করেনি। দাঁড়িপাল্লা মার্কার বিজয় হয়েছে।
‘কিন্তু অদৃশ্য একটি কালো শক্তি সেই বিজয়কে ছিনিয়ে নিয়েছে। যশোরবাসী এটা মনে রাখবে। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে, আমরা সকল অপকর্মের বিরুদ্ধে। আমরা সকল জুলুমের বিরুদ্ধে। আমরা সকল ন্যায়ের পক্ষে। ফলে আগামীতে যশোরবাসী সেই শক্তিকে জবাব দিতে প্রস্তুত রয়েছে।’
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে জামায়াত প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট আর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। সদ্য গঠিত মন্ত্রিসভায় অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে