
যশোরের মনিরামপুরে নির্মাণকাজ শেষ না হতে ঝাঁপা বাঁওড়ের নবনির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাঁওড়ের সেতুর উত্তর পাড়ে কোমলপুর অংশের প্রায় ১০০ মিটার রাস্তা ধসে দেবে যায়। এতে ঝাঁপা ও কোমলপুর দুই গ্রামের মধ্যে যোগাযোগব্যবস্থায় দুর্ভোগ দেখা দিয়েছে।
মনিরামপুরের ঝাঁপা-কোমলপুর বাজার সংযোগ সড়কে ঝাঁপা বাঁওড়ের ওপর জরাজীর্ণ একটি সেতু ভেঙে নতুন সেতু নির্মিত হয়েছে গত বছরের মে মাসে। ১ কোটি ৯২ লাখ ৮ হাজার ২১১ টাকা ব্যয়ে ১৩ দশমিক ২০ মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন হয়েছে উপজেলা প্রকৌশলী দপ্তরের তত্ত্বাবধানে। যার মধ্যে সেতুর দুই পাড়ে ৫২৩ মিটার রাস্তায় হেরিং বোন বন্ড (এইচবিবি) ইটের সলিং বসাতে ৩৫ লাখ ৬৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়।
ঝিনাইদহ জেলার কাঞ্চননগর এলাকার নিশীত বসু নামের এক ঠিকাদার সেতু ও সংযোগ সড়ক নির্মাণের কাজ করেছেন। সেতুর নির্মাণকাজ শেষে ভারী বৃষ্টিতে বাঁওড়ে পানি বেড়ে যাওয়ায় সাত মাস সংযোগ রাস্তা নির্মাণের কাজ বন্ধ ছিল। এরপর বৃষ্টির পানি কমে গেলে গত নভেম্বরের শেষ দিকে মাটি ফেলে সেতুর দুই পাশে সংযোগ রাস্তা নির্মাণের কাজ শুরু করেন ঠিকাদার, যে কাজ শেষ হয়েছে মাসখানেক আগে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ঝাঁপা বাঁওড়ের কোমলপুর বাজার ও ঝাঁপা বাজারের সংযোগ সড়কের ঝাঁপা বাঁওড়ের ওপরের জরাজীর্ণ সেতু ভেঙে সেখানে উঁচু করে সেতু নির্মাণ করায় আগের রাস্তা নিচু হয়ে যায়। যে রাস্তা বয়ে সেতুর ওপর ওঠা যাচ্ছিল না। ফলে সেতুর দুই পাশে মাটি ফেলে উঁচু করে রাস্তায় ইটের সলিং বসানো হয়েছে। মাটি সঠিকভাবে বসতে না দিয়ে তড়িঘড়ি রাস্তা সলিং করে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ফলে ছোটখাটো যানবাহনসহ সাধারণ ভ্যান ইজিবাইকে করে পথচারীরা রাস্তায় চলাচল করছিলেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঠিক তদারকি না থাকায় ও ঠিকাদার দায়সারাভাবে রাস্তার কাজ শেষ করায় কোনো ধরনের ভারী বৃষ্টি ছাড়াই রাস্তা ধসে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) কোমলপুর ওয়ার্ডের সদস্য খালেদুর রহমান টিটু বলেন, ‘বাঁওড়ের ভেতরে আগের রাস্তা মাটি ফেলে সেতু বরাবর উঁচু করে ইটের সলিং বসানো হয়েছে। মাটি বসার সুযোগ না দিয়ে সলিং বসিয়ে রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ কারণে রাস্তা ধসে গেছে। মাটির পরিবর্তে বালু ফেলে রাস্তা করলে এমনটি হয়তো হতো না।’
সেতুর কাজের ঠিকাদার নিশীত বসু বলেন, ‘কাজে কোনো অনিয়ম করা হয়নি। লোকসান দিয়ে সেতু ও রাস্তার কাজ করা হয়েছে। রাস্তা ধসে যাওয়ার কথা শুনে আমি ঘটনাস্থলে এসেছি। ধসে যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’
ঝাঁপা বাঁওড়ের ওপর নির্মিত সেতু ও সংযোগ রাস্তার কাজ দেখভালের দায়িত্বে ছিলেন মনিরামপুর উপজেলা প্রকৌশলী দপ্তরের সহকারী প্রকৌশলী খালেকুজ্জামান। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঝাঁপা বাঁওড়ের সেতুর সংযোগ রাস্তা ধসে যাওয়ার খবর পেয়েছি। রাস্তা ধসে যাওয়ার কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। শনিবার (আজ) রাস্তা সংস্কারকাজ শুরু হবে।’
এ বিষয়ে জানতে মনিরামপুর উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদের মোবাইল ফোনে কয়েকবার কল করা হওলে সেটি বন্ধ পাওয়া যায়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে