
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) অক্সিজেনের নল খুলে নেওয়ায় দিপালী সিকদার (৪৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার (১৬ মে) হাসপাতালের সহকারী পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নিহত রোগীর ভাই। অভিযুক্ত ট্রলিম্যান মো. সোহেলকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে নিউ মডেল টেইলার্সে আগুনের সূত্রপাত হয়েছে। তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকার বেশি হতে পারে।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা-সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড-ডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, চরমোনাইয়ের মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার দিকে যাচ্ছিল এমভি সাব্বির-৩ নামক লঞ্চটি।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টার অভিযোগে জিয়াদুল ইসলাম খান নামের এক ছাত্রদল নেতা আটক হয়েছেন। গতকাল শনিবার রাতে তাঁকে আটক করা হয়। আজ রোববার আদালতের মাধ্যমে পুলিশ তাঁকে কারাগারে পাঠিয়েছে। জিয়াদুল বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।