
বরিশালের মেহেন্দীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব রাজাপুর ব্যাপারী বাড়ির মসজিদের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুই শিশু হচ্ছে স্থানীয় জাহের জমাদারের ছেলে মো. আব্দুল্লাহ (৫) এবং রুহুল আমিন রাড়ীর নাতি মো. সাইফুল্লাহ (৬)।
জানা গেছে, ঈদের ছুটিতে সাইফুল্লাহ ঢাকা থেকে তার নানাবাড়ি বেড়াতে আসে। আব্দুল্লাহ ও সাইফুল্লাহ মিলে পাশের মসজিদের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পরে স্বজনেরা টের পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. সাইফুল দুই শিশুর স্বজনদের বরাত দিয়ে বলেন, সম্ভবত একজন পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। অসাবধানতায় এ রকম ঘটনা অহরহ ঘটছে। যা খুবই দুঃখজনক।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে