বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় দেয়াল ধসে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে পৌরসভার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মো. নুরুল আমিন (৪০) মেহেন্দীগঞ্জের বদরপুর গ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে। তিনি মেহেন্দীগঞ্জের পাতারহাট বন্দরের একজন ব্যবসায়ী।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নুরুল আমিন দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। বদরপুর এলাকায় মাহবুব তালুকদারের দোকানঘর অতিক্রমকালে দেয়াল ধসে তার নিচে চাপা পড়েন নুরুল আমিন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৪ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে