
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লতা ইউনিয়নের কাজিরহাট বাজারে শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে টেইলার্স, ওষুধ ও জুতার দোকানগুলোতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
জেলা বিশেষ শাখা (ডিএসবি) কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি সেহরি খাওয়ার জন্য ওঠেন। ওই সময় পোড়া গন্ধ পেয়ে তিনতলার বারান্দায় বেরিয়ে সমীর চন্দ্রের নিউ মডেল টেইলার্সে আগুন দেখতে পান। পরে তিনি বাজারের ব্যবসায়ী ও পাহারাদারকে সংবাদ দেন। রাতেই ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা বাজারে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং হিজলা ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ পাঠান। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুনে সমীর চন্দ্রের নিউ মডেল টেইলার্স, মো. শাহাবুদ্দিনের মা-বাবার দোয়া শু হাউস এবং গৌতম কুমারের ওষুধের দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে নিউ মডেল টেইলার্সে আগুনের সূত্রপাত হয়েছে। তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকার বেশি হতে পারে।
কাজিরহাট বাজার কমিটির সভাপতি সাইফুল ইসলাম হীরা বলেন, ব্যবসায়ীরা ধারদেনা করে দোকানে মালপত্র উঠিয়ে ব্যবসা করছিলেন। আগুনে পুড়ে যাওয়ায় এসব ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন। সরকারি সহায়তা না পেলে তাঁরা পুনরায় ব্যবসা শুরু করতে পারবেন না।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে