মাসায়েল সম্পর্কিত ইসলামী বিধি-বিধান এবং প্রশ্ন-উত্তরের বিস্তারিত জানুন। ইসলামিক মাসায়েল নিয়ে সব ধরনের সমস্যা এবং তার সমাধান ও ব্যাখ্যা নিয়ে আলোচনা।

ইসলামি শরিয়ত অনুযায়ী, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তসহকারে পানাহার, যৌন সম্ভোগ ও অন্যান্য নির্দিষ্ট বিধি-নিষেধ থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলা হয়। তবে অসাবধানতাবশত বা ভুল ধারণার বশবর্তী হয়ে কিছু কাজ করলে রোজা ভেঙে যায়। নিচে রোজা ভঙ্গের প্রধান ও সূক্ষ্ম কারণগুলো বিস্তারিত তুলে ধরা হলো।

সদকাতুল ফিতর শব্দের অর্থ হলো ঈদুল ফিতরের সদকা বা দান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে ঈদুল ফিতর উপলক্ষে এটি আদায় করা হয় বলে একে ‘সদকাতুল ফিতর’ বা ‘জাকাতুল ফিতর’ বলা হয়। সাধারণ মানুষের কাছে এটি ‘ফিতরা’ নামেই বেশি পরিচিত।

পবিত্র মাহে রমজান আত্মসংযম ও ইবাদতের বসন্তকাল। রমজানে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। এ মাসে তাই জাকাত আদায়ের প্রবণতা বেশি দেখা যায়। নবীজি (সা.) রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। তাঁর উদারতা ছিল প্রবহমান বাতাসের মতো। তাঁর আদর্শ অনুসরণ করেই রমজানকে জাকাত ও সদকার মৌসুম বলা হয়। ফলে দরিদ্র

পবিত্র রমজান মাস এলেই মুদিদোকান বা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ‘বাকির খাতা’ কিনে নেওয়া এবং অভাবী মানুষের অজান্তেই তাদের ঋণ পরিশোধ করে দেওয়ার এক প্রাচীন উসমানীয় (অটোমান) ঐতিহ্য পুনরায় প্রাণ ফিরে পায়। একে আরবিতে বলা হয় ‘দাফাতিরুদ দাইন’ বা ঋণের খাতা পরিশোধ।