রমজান-পরবর্তী শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। মুমিনজীবনের আমল ও তাকওয়ার ধারা অব্যাহত রাখতে এই রোজার গুরুত্ব অপরিসীম। আল্লাহর রাসুল (সা.) নিজে এই আমল করেছেন এবং সাহাবিদেরও নির্দেশ দিয়েছেন।
এর সওয়াব সম্পর্কে হাদিসে এসেছে, ‘যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও ছয়টি রোজা পালন করবে; তারা যেন সারা বছরই রোজা পালন করল।’ (সহিহ মুসলিম)। অর্থাৎ, রমজানের ৩০টি রোজা ১০ মাসের সমান এবং শাওয়ালের ৬টি রোজা ২ মাসের সমান সওয়াব বহন করে, যা মিলিয়ে পূর্ণ এক বছরের সমতুল্য হয়।
শাওয়ালের রোজা যেহেতু নফল ইবাদত, তাই এর নিয়তের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে। এর নিয়ত সুবহে সাদিকের আগেই অর্থাৎ রাতেই করতে হবে। সুবহে সাদিক হয়ে যাওয়ার পর এই রোজার নিয়ত করলে তা আদায় হবে না।
অনেকেই মনে করেন সেহরি খেতে না পারলে রোজা হয় না, এটি ভুল ধারণা। যদি কেউ সন্ধ্যার পর বা রাতে মনে মনে এই নিয়ত করে রাখেন যে ‘আমি আগামীকাল শাওয়ালের রোজা রাখব’, তবে তিনি যদি ঘুমের কারণে সেহরির সময় উঠতে না-ও পারেন, তবু দিনের বেলা রোজা পূর্ণ করলে তা শুদ্ধ হবে।
রমজানের ফরজ রোজার কোনো ত্রুটিবিচ্যুতি থাকলে এই নফল রোজা তার ক্ষতিপূরণ হিসেবে কাজ করে। এটি রমজানের রোজা কবুল হওয়ার অন্যতম একটি আলামত। দীর্ঘ এক বছর রোজা রাখার অসামান্য সওয়াব হাসিল হয়।
শাওয়ালের ছয় রোজা সারা বছরের রোজার সওয়াব অর্জনের এক সুবর্ণ সুযোগ। তাই নিয়ম মেনে সঠিক সময়ে নিয়ত করে এই রোজাগুলো রাখা প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণকর।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২ ঘণ্টা আগে
‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
১০ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
১০ ঘণ্টা আগে
তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ একটি গুরুত্বপূর্ণ নফল নামাজ। তাহিয়্যা অর্থ উপহার এবং দুখুল অর্থ প্রবেশ করা। মসজিদে প্রবেশ করেই উপহার হিসেবে দুই রাকাত নফল নামাজ আদায় করা হয় বলে এর নাম তাহিয়্যাতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ।
১ দিন আগে