
সাধারণত কোনো সিনেমার রিভিউ খারাপ হলে বক্স অফিসে তার নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টো। এর চিত্রনাট্য ও নির্মাণের ধরন নিয়ে সমালোচকদের তীব্র আপত্তি উপেক্ষা করে দর্শক দারুণভাবে লুফে নিয়েছেন প্রিয় শিল্পীর এই জীবনী।

২৪ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাইকেল। একই দিন থেকে বাংলাদেশের হলেও দেখা যাবে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রতিদিন মাইকেলের ২৬টি শো রাখা হয়েছে। এ ছাড়া ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসেও রয়েছে প্রতিদিন একাধিক শো।

তৈরি হয়েছে কিংবদন্তি সংগীত তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক। অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত ‘মাইকেল’ নামের এ সিনেমায় মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন গায়কের ভাতিজা জাফর জ্যাকসন। মাইকেল জ্যাকসন কীভাবে হয়ে ওঠেন পপের রাজা, সেই কাহিনি উঠে এসেছে সিনেমায়।

এপস্টেইন ফাইলের সবচেয়ে বিতর্কিত ও আলোচিত বিষয় ছিল ‘ক্লায়েন্ট লিস্ট’। অর্থাৎ কারা এপস্টেইনের কাছে যেতেন বা তাঁর কাছ থেকে নানান সুবিধা নিয়েছেন, এমন ব্যক্তির একটি তালিকা। তবে বিচার বিভাগ তাদের মেমোতে স্পষ্ট করে বলেছে, এপস্টেইন ফাইলে ‘ক্লায়েন্ট তালিকা’ বলে কোনো কিছু ছিল না।