আইপিএলের দুর্দান্ত শুরুর ছন্দ হারিয়ে এখন নিজেকে খুঁজছেন মোস্তাফিজুর রহমান। সবশেষ তিন ম্যাচে উদার হস্তে বিলিয়েছেন রান। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অবশ্য শেষ ম্যাচে নায়ক হওয়ার সুযোগ পেয়ে উল্টো হয়ে যান ‘খলনায়ক’।
ম্যাচের শেষ ওভারে প্রতিপক্ষ পাঞ্জাব কিংসকে ১৭ রানে আটকিয়ে দিতে এসে প্রথম ৩ বলে সেই রান দিয়ে দেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের মৌসুমে আর মাত্র দুটি ম্যাচ খেলতে পারবেন তিনি। শেষ দুই ম্যাচে তাই বাংলাদেশি পেসারের কাছে শুরুর দিকের পারফরম্যান্সটাই চায় চেন্নাই।
মোস্তাফিজের আত্মবিশ্বাস বাড়াতে তাই হয়তো বিখ্যাত মার্কিন সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের ছবির সঙ্গে মিল রেখে তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে চেন্নাই। নিজেদের মাঠে আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামার আগে আজ ছবিটি শেয়ার করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
প্রয়াত জ্যাকসনের নাচের একটি মুদ্রার ছবি শেয়ার করেছে চেন্নাই। তার সঙ্গে মিলিয়েছে মোস্তাফিজের বোলিং অ্যাকশন। নিজের বিখ্যাত গান ‘স্মুথ ক্রিমিনাল’-এর পারফরম্যান্সের সময় সামনের দিকে ঝুঁকে পড়েছিলেন জ্যাকসন। গোড়ালির ওপর ভর করে সামনের দিকে প্রায় ৪৫ ডিগ্রি ঝুঁকে গিয়েছিলেন। এমন অসম্ভব মুদ্রা তিনি কীভাবে রপ্ত করেছেন সেটি নিয়ে এখনো গবেষণা হচ্ছে।
মোস্তাফিজও বোলিং করার সময় জ্যাকসনের মতোই কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশি পেসারের ঝুঁকে পড়াটা এবার তাঁর সাফল্যের কারণ হোক সেটাই যেন বোঝাতে চেয়েছে চেন্নাই। সেই সঙ্গে জ্যাকসনের স্মুথ ক্রিমিনাল গানটির দুটি লাইনের সঙ্গে মিল রেখে ক্যাপশনে লিখেছে, ‘ইউ হ্যাভ বিন হিট বাই, ইউ হ্যাভ বিন স্টাক বাই!’ যার অর্থ ‘তুমি আঘাত করতে পার, আবার আটকিয়েও দিতে পার।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২৭ মিনিট আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩ ঘণ্টা আগে