
আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মগবাজারে তৈরি হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’ নামের জাদুঘরটি হবে ১০ কাঠা জায়গাজুড়ে। এ জাদুঘরে সংরক্ষিত থাকবে শিল্পীর ব্যক্তি ও সংগীতজীবনের নানা স্মৃতি।
ফাউন্ডেশনের সভাপতি আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার জানিয়েছেন, এ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। তবে এর জন্য পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
ফাউন্ডেশনের সেক্রেটারি ও প্রয়াত শিল্পীর দীর্ঘদিনের সহযাত্রী আবদুল্লাহ আল মাসুদ জানিয়েছেন, জাদুঘরে আইয়ুব বাচ্চুর ব্যবহৃত গিটার, টি-শার্ট, হ্যাট, ক্যাপ, আংটি, রোদচশমাসহ থাকবে শিল্পীর স্মৃতিবিজড়িত নানা জিনিসপত্র। এবি কিচেনের আদলে তৈরি একটি রেকর্ডিং স্টুডিও থাকবে সেখানে। সংগীতপ্রেমীরা আইয়ুব বাচ্চুর জীবন ও সংগীতধারার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাবেন এ জাদুঘরে। পাশাপাশি পরিকল্পনা অনুযায়ী সেখানে থাকবে একটি মিউজিক্যাল ক্যাফে, মিলনায়তন এবং সংগীতশিল্পীদের জন্য উন্মুক্ত স্টুডিও।
আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন জানিয়েছে, জাদুঘরের প্রতিটি অংশে থাকবে আইয়ুব বাচ্চুর শিল্পযাত্রার গল্প। চট্টগ্রাম থেকে আইয়ুব বাচ্চুর ঢাকায় আসা, এলআরবি ব্যান্ডের উত্থান, আইয়ুব বাচ্চুর বিভিন্ন জনপ্রিয় গান এবং কনসার্ট উপভোগের সুযোগ।
আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘দর্শনার্থীরা যেন এখানে ভার্চুয়াল রিয়েলিটিতে আইয়ুব বাচ্চুর কনসার্টের অভিজ্ঞতা নিতে পারেন, সেই উদ্যোগও নেওয়া হচ্ছে। তবে এই বিশাল স্বপ্ন বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রয়োজন। আমরা চাই, দেশের মানুষ এই উদ্যোগে পাশে থাকুক। আমাদের প্রত্যাশা, এই মিউজিয়াম শুধু স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং এটি একটি সাংস্কৃতিক প্রেরণার কেন্দ্র হয়ে উঠবে।’

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে