
বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় ফ্ল্যান্ডার্স অঞ্চলে একটি ট্রেনের সঙ্গে স্কুলবাসের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে উত্তর-পশ্চিমে অবস্থিত বুগেনহাউট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

১৯৬০ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং দুই মাস পর বন্দী হন। ১৯৬১ সালের জানুয়ারিতে বেলজিয়ামের পরোক্ষ সমর্থনে একটি ফায়ারিং স্কোয়াড লুমুম্বা ও তাঁর দুই সহযোগীকে গুলি করে হত্যা করে। এরপর তাঁর মরদেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছিল।

বেলজিয়ামের এক শান্ত গ্রাম জিঞ্জেম। গত শুক্রবার রাত পর্যন্তও গ্রামটি ছিল আর দশটা সাধারণ ইউরোপীয় জনপদের মতো। কিন্তু একটি লটারির টিকিট রাতারাতি এই গ্রামের ২১ জন বন্ধুর ভাগ্য বদলে দিয়েছে। ‘ইউরোমিলিয়নস’ জ্যাকপটে ১২৩ দশমিক ৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৪৫ মিলিয়ন ডলার) জিতে এখন তাঁরা গোটা বিশ্বের সংবাদ শিরোনামে।