
যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নীতির কারণে অন্য অনেক শিক্ষার্থীর মতো বিপাকে পড়েছে বেলজিয়ামের রাজ পরিবার। দেশটির ভবিষ্যৎ রানি রাজকন্যা এলিজাবেথের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়া অনিশ্চিত হয়ে পড়েছে। ২৩ বছর বয়সী এলিজাবেথ সম্প্রতি হার্ভার্ডে প্রথম বছর শেষ করেছেন।
গত বৃহস্পতিবার (২২ মে) ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিল করেছে। এর ফলে বর্তমান বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে হবে অথবা যুক্তরাষ্ট্রে তাঁদের আইনি অবস্থান হারাতে হবে। একই সঙ্গে এই কঠোরতা অন্যান্য কলেজেও সম্প্রসারণের হুমকি দেওয়া হয়েছে।
বেলজিয়ামের রাজপ্রাসাদের মুখপাত্র লোর ভ্যানডোর্ন দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘প্রিন্সেস এলিজাবেথ তাঁর প্রথম বছর শেষ করেছেন। (ট্রাম্প প্রশাসনের) সিদ্ধান্তের প্রভাব আগামী দিন বা সপ্তাহগুলোতে আরও স্পষ্ট হবে। আমরা বর্তমানে পরিস্থিতি খতিয়ে দেখছি।’
প্রাসাদের যোগাযোগ পরিচালক জেভিয়ার বেয়ার্ট যোগ করেছেন, ‘আমরা মার্কিন প্রশাসনের নির্দেশটির বিশ্লেষণ করছি এবং পরিস্থিতি স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আগামী দিন ও সপ্তাহগুলোতে অনেক কিছুই ঘটতে পারে।’
এলিজাবেথ হার্ভার্ডে জননীতি (ডেমোগ্রাফি) নিয়ে দুই বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী, এই প্রোগ্রাম শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং জনসেবায় একটি সফল কর্মজীবনের জন্য দক্ষতা বাড়ায়।
রাজা ফিলিপ এবং রানি ম্যাথিল্ডের চার সন্তানের মধ্যে প্রিন্সেস এলিজাবেথ সবার বড়। ফলে তিনিই বেলজিয়ামের সিংহাসনের উত্তরাধিকারী। হার্ভার্ডে ভর্তি হওয়ার আগে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাজনীতিতে ডিগ্রি অর্জন করেন।
উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে প্রশাসন ট্রাম্পের নীতি স্থগিত করেছেন আদালত।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৮ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৮ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে