
বেলজিয়ান এক নাগরিক প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু বউকে দেখতে গিয়ে জানতে পারলেন তার হবু বউ বিবাহিত! সম্প্রতি ফ্রান্সের সিরেক অঞ্চলে এ ঘটনা ঘটেছে। ফক্স নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে বেলজিয়াম ওই যুবকের নাম মিশেল।
ফক্স নিউজের তথ্য অনুযায়ী, যে নারীর প্রেমে বুঁদ হয়ে ৪৭২ মাইল পাড়ি দিয়ে তার দোরগোড়ায় হাজির হয়েছিলেন মিশেল তিনি ফ্রান্সের একজন খ্যাতনামা মডেল ‘সোফি ভুজেলো’। ২০০৭ সালে মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার আপ হন তিনি, জেতেন মিস লিমুজিন খেতাবও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সোফির সঙ্গে পরিচয় হয় মিশেলের। বন্ধুত্ব থেকে এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। পরে, সোফির সঙ্গে দেখা করতে বেলজিয়াম থেকে ফ্রান্সের সিরেক অঞ্চলে সোফির বাসভবনে এসে হাজির হন মিশেল। আর তখনই বাধে বিপত্তি। দরজা যিনি খুলেছেন তিনি নিজেকে পরিচয় দিলেন সোফির স্বামী হিসেবে। ফাবিয়ান বুতামিন নামের ওই ব্যক্তি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। যাতে তিনি বলছেন, ‘আমি এটি রেকর্ড করছি। কারণ, এক ব্যক্তি বাড়িতে এসে বলছেন তিনি সোফির হবু স্বামী। কিন্তু আমি তাঁর বর্তমান স্বামী।’
পরে বেশ কিছুক্ষণ বিব্রতকর কথোপকথন হয় মিশেল ও ফাবিয়ানের মধ্যে। এক পর্যায়ে মিশেল বুঝতে পারে এত দিন তিনি যার সঙ্গে কথা বলেছেন তিনি আসলে সোফি নন। কেউ একজন সোফির নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে তাঁর সঙ্গে প্রতারণা করেছে। তার কাছ থেকে প্রায় ৩৫ হাজার ডলারও নিয়েছে ওই অ্যাকাউন্টের ব্যবহারকারী।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সোফি ভুজেলো এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই ব্যক্তির জন্য আমি বেশ দুঃখবোধ করছি। ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে আপানারা একটু সাবধান হোন। সবাইকে সচেতন করতেই আমি এই ভিডিওটি শেয়ার করছি।’

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে