
পঞ্চগড় সদর উপজেলার জালাসি এলাকায় শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বিরতির সময় ফুটবল খেলতে গিয়ে বল পাশের বাড়িতে পড়াকে কেন্দ্র করে তিন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

চলনবিল অঞ্চলে সৌরশক্তিচালিত ভাসমান বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ সিধুলাই স্বনির্ভর সংস্থা ইউনেসকো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার-২০২৫ গ্রহণ করেছে। রাজধানীর হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

দুই বছর বিরতি দিয়ে আবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে মাঠে পশু বেচাকেনা করতে দেখা গেছে।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে...