প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বুরহানী বিএসআরএম স্কুল। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার জামতলা এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়।
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এই আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় উৎসবমুখর মিলনকেন্দ্রে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানে যারা পড়তে আসে, তাদের বেশির ভাগই দরিদ্র পরিবারের সন্তান। কিন্তু এখানে তারা একটি সুন্দর ও সহায়ক পরিবেশ পাচ্ছে।
প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার ওপর একটি গুরুদায়িত্ব রয়েছে। আমরা বাছাই করা মেধাবী ছাত্র নিয়ে আসিনি; বরং এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের লটারির মাধ্যমে ভর্তি করেছি। তাই আমাদের দায়িত্ব তাদের কনভার্ট করে যোগ্য হিসেবে গড়ে তোলা। বিষয়টি যেন এমন না হয়—এসএসসি পর্যন্ত পড়ে পরে ছেড়ে দেওয়া হলো। তারা না পারলে টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিংয়ে পাঠাতে হবে। এ দেশে জনশক্তির বিশাল সম্ভাবনা রয়েছে, তাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে আলী হোসেন আকবর আলী বলেন, ‘তোমরা এখান থেকে এসএসসি শেষে এইচএসসি পাস করে উচ্চশিক্ষায় যাবে। কেউ যদি সাধারণ ধারায় এগোতে না পারে, সে ভোকেশনাল ধারায় ভালো করতে পারবে—এ সুযোগ কাজে লাগাতে হবে।’
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের বক্তব্যে উঠে আসে বিদ্যালয়ের দুই দশকের পথচলা, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনা মূল্যে শিক্ষাদান কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতার নানা উদ্যোগের কথা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, ‘২০ বছর আগে সীমিত পরিসরে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান আজ শত শত সুবিধাবঞ্চিত শিশুর আশ্রয়স্থল। আমাদের লক্ষ্য শুধু পড়ালেখা নয়, ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা।’
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা, বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনা এবং বিদ্যালয়ের অর্জনের ওপর আলোকপাত করা হয়। মিলনমেলায় অংশ নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা শৈশবের স্মৃতি রোমন্থন করেন এবং বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বুরহানী বিএসআরএম স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশুদের সম্পূর্ণ বিনা মূল্যে শিক্ষা প্রদান করা হয়। একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় শিক্ষার্থীদের গড়ে তোলায় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
১৬ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২১ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে