
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন করে শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে উপদেষ্টা এ তথ্য জানান।
উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ধুরুং লাইট হাউস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপদেষ্টা বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পরিবেশ, উপস্থিতি রেজিস্টার, শিক্ষার্থীদের পাঠদানের মান, খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম নিয়ে কথা বলেন। যেসব বিদ্যালয়ে ভবন জরাজীর্ণ, শিক্ষক কম বা শিক্ষাসামগ্রীর অভাব রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
উপদেষ্টা বলেন, সমুদ্রবেষ্টিত কুতুবদিয়া একটি দুর্গম এলাকা হলেও এখানকার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগামী দিনে শিক্ষকদের প্রশিক্ষণ, ডিজিটাল লার্নিং এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন করে শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
এর আগে সকালে কুতুবদিয়া দরবার ঘাট পৌঁছালে উপদেষ্টাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে