
স্কুলে মোবাইল নিয়ে এসেছিল ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী। ক্লাসে একটি ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে। তা নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। নিয়মভঙ্গের অভিযোগ এনে অভিভাবককে আসতে বলা হয়। নিজের ভুল বুঝতে পেরে প্রিন্সিপালের কাছে ক্ষমা চায় ওই শিক্ষার্থী। প্রিন্সিপাল না মানায় স্কুল ভবন থেকে লাফ দেয় সে। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রতলাম জেলার দোংরে নগরের একটি বেসরকারি স্কুলে।
১৩ বছরের ওই শিক্ষার্থী জাতীয় পর্যায়ের স্কেটিং খেলোয়াড়। এ ঘটনার পর গুরুতর আহতাবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে,৮ম শ্রেণির ওই শিক্ষার্থী গত বৃহস্পতিবার স্কুলে মোবাইল নিয়ে এসেছিল। ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছে। বিষয়টি নজরে আসায় শুক্রবার তার অভিভাবককে আসতে বলা হয়। স্কুলের নিয়মভঙ্গের অভিযোগ নিয়ে বৈঠক ডাকা হয়। এর মধ্যে ওই শিক্ষার্থী এই ঘটনা ঘটিয়েছে।
স্কুলের সিসিটিভি ফুটেজে ওই শিক্ষার্থীকে প্রিন্সিপালের কক্ষে ঢুকতে দেখা যায়। সেখানে নিজের ভুলের জন্য বারবার ক্ষমা চাইছিল সে। চার মিনিটে প্রায় ৫২ বার ‘স্যরি’ বলে ক্ষমা প্রার্থনা করে সে।
ওই শিক্ষার্থীর অভিযোগ, প্রিন্সিপাল তাকে তার ‘ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে’ এমন ইঙ্গিতসহ স্কুল থেকে সাময়িক বহিষ্কার ও তার অর্জিত মেডেলগুলো নিয়ে নেওয়ার কথা বলেন। এসব কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়ে এ কাজ করেছে বলে জানায় জাতীয় পর্যায়ে দুই দফায় প্রতিনিধিত্ব করা এই স্কেটিং খেলোয়াড় শিক্ষার্থী।
কিছুক্ষণ পরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই শিক্ষার্থী প্রিন্সিপালের কক্ষ থেকে দৌড়ে বের হয়ে দ্রুত করিডর পার হচ্ছে। এরপর হঠাৎ তৃতীয় তলায় থেকে নিচে পড়ে যায়।
একই সময় ওই শিক্ষার্থীর বাবা স্কুলের ওয়েটিং এরিয়ায় বসে ছিলেন।
শিক্ষার্থীর বাবা প্রীতম কাটারা বলেন, ‘আমাকে ছেলের স্কুলে ডাকা হয়েছিল। স্কুলে পৌঁছেই জানতে পারি, সে নিচে পড়ে গেছে। স্কেটিংয়ে সে দুই বার জাতীয় পর্যায়ে অংশ নিয়েছে। স্কুল থেকে একটি ফোন পাই, তারপর আবার ফোন আসে সরাসরি হাসপাতালে যেতে বলার জন্য।’
উপ-জেলা ম্যাজিস্ট্রেট আর্চি হারিত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই শিক্ষার্থী স্কুলে মোবাইল নিয়ে এসেছিল, যা স্কুল নীতির লঙ্ঘন। তবে এরপর পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে ভয়াবহ আকার ধারণ করে।
তিনি বলেন, ‘শিশুটি অষ্টম শ্রেণির। সে একজন স্কেটার এবং জাতীয় পর্যায়ে খুব ভালো অবস্থানে আছে। সে মোবাইল ফোন নিয়ে এসেছিল। সে দৌড়ে এসে লাফ দিয়ে নিচে পড়ে যায়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। এ বিষয়ে তদন্ত চলেছ। স্কুলে মোবাইল ফোন রাখা নিষিদ্ধ, এমনকি শিক্ষকদের ফোনও বাজেয়াপ্ত করা হয়।’
অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে, শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়ার আগে তারা শিক্ষার্থীর বাবার সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
৯ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৬ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে