দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য জেলা বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় ও পর্যটনের জন্য বিশেষভাবে পরিচিত। দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সাকা হাফং এবং জনপ্রিয় পর্যটনস্থান নীলগিরি এখানেই অবস্থিত। এই ট্যাগ পেজে জেলার বিভিন্ন উপজেলা—যেমন বান্দরবান সদর, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, লামা, রুমা, থানচি—সহ বান্দরবানের রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, পর্যটন ও নানা ঘটনার সর্বশেষ সংবাদ পাওয়া যাবে।

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তাঁরা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি অংশে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তে এই দুর্ঘটনা ঘটে।

মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের প্রেক্ষাপটে বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা খুমি সম্প্রদায়ের ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বান্দরবান পৌর এলাকার বালাঘাটা বাজারের মার্কাস গলিতে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুন লেগে ৯টি বসতঘর সম্পূর্ণ এবং ৩টি ঘর আংশিক পুড়ে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।