
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
জানা গেছে, ১২ জানুয়ারি জেলার রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। অনুমোদনের তিন দিন পর ১৫ জানুয়ারি এই কমিটির যুগ্ম আহ্বায়ক দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়িয়েছেন।
পদত্যাগপত্রে তিনি পারিবারিক অসুবিধার কথা বর্ণনা করেন। তবে মিত্রজয় তঞ্চঙ্গ্যার পদত্যাগের পর নবগঠিত কমিটির আরও কয়েকজন সদস্যের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে।
এ ব্যাপারে এনসিপির সদ্য অনুমোদিত কমিটির আহ্বায়ক পুহ্লাঅং মারমা বলেন, ‘এনসিপি থেকে পদত্যাগ করা কিংবা না করা আমার ব্যক্তিগত বিষয়, আমাদের কমিটির কোনো সমস্যা হবে না।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে