
বান্দরবানের ৭ উপজেলার মধ্যে ৪টির ৫ ইউনিয়নের দুর্গম এলাকার ১১টি ভোটকেন্দ্রকে হেলিসর্টি ভোটকেন্দ্র ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটের সরঞ্জাম আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হবে হেলিকপ্টার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদরের রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার রেমাক্রী প্রাংশা ইউনিয়নের পাকনিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের রদলিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
একই উপজেলার তিন্দু ইউনিয়নের তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কার্বারি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্না পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আলীকদম উপজেলার কুরুপপাতা ইউনিয়নের কমচঙ ইয়ুংছা মাওরুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হেলিসর্টি ভোটকেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, জেলার দুর্গম এলাকার ১১টি ভোটকেন্দ্রকে হেলিসর্টি ভোটকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে। এগুলোতে ভোটের সরঞ্জাম হেলিকপ্টারযোগে আনা-নেওয়া হবে।
প্রসঙ্গত, ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে বান্দরবান ৩০০ নম্বর আসনে বাঙালিসহ ১২টি সম্প্রদায়ের বসবাস। জেলায় পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ এবং মহিলা ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন। মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। মোট ভোটকেন্দ্র ১৮৬টি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে