
বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলির ঘটনা ঘটেছে। জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরং বাজার এলাকায় আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে আজ রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বিকেল ৫টার দিকে বান্দরবানের রোয়াংছড়ির মুরং বাজার এলাকায় ‘জেএসএস (মূল)’-এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সেনাসদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের দলটিকে অবৈধভাবে চাঁদা আদায়কালে শনাক্ত করেন। এ সময় জেএসএস সদস্যরা পালানোর চেষ্টা করেন। তাঁরা সেনাবাহিনীর টহল দলের ওপর গুলিবর্ষণও করেন। সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলিবর্ষণ করে তাঁদের ধাওয়া দেয়। প্রাথমিকভাবে তাঁরা একটি স্কুলঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে তাঁরা সেখান থেকে পালিয়ে যান।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে সেনা টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরা হ্লামংনু মার্মা নামের একজন সশস্ত্র জেএসএস (মূল) সদস্যকে অস্ত্র, গোলাবারুদসহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাঁকে পুলিশের সহায়তায় দ্রুত বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), এসএমজির ১৪৩টি গুলি, পিস্তলের ১৪টি গুলি, অন্যান্য অস্ত্রের পাঁচটি গুলি, দুটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান, তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাইরনপাড়ায় বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে আজকের পত্রিকাকে জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে