
রাজধানীর মধ্যবাড্ডার একটি বাড়িতে মামুন শিকদার (৩৯) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। মাদক কারবারের দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আজ বুধবার ভোর ৪টার দিকে মধ্যবাড্ডার কমিশনার গলির দোতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, বাড়িটির মেঝে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের থুতনির নিচে একটি ছিদ্র রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাস্থলের আশপাশের মানুষজনের কাছে জানা গেছে, যে বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেখানে তিনি থাকতেন না। মাদক কারবারিদের কোনো দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে তা বিস্তারিত তদন্তের পরই বলা যাবে।
এসআই হাসানুর রহমান আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় তাঁর আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে জানা গেছে। মামুন শিকদারের বাবার নাম আবদুল মালেক শিকদার। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার দুমকী উপজেলার আগলী গ্রামে। তবে এখনো তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪১ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে