
রাজধানীতে সড়ক অবরোধ করছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। এ সময় কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাড্ডা ট্রাফিক জোনের আওতাধীন ফুজি টাওয়ার এলাকায় প্রায় দুই হাজার ব্যাটারিচালিত অটোরিকশাচালক মিছিল নিয়ে এসে জড়ো হন।
তাঁরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক ডিজাইন করা অটোরিকশা চলাচল বাতিল এবং চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতির দাবিতে অবস্থান নিয়েছেন।
এ সময় চালকেরা সড়ক অবরোধ করলে ওই সড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন বাড্ডা ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা। বাড্ডা থানা-পুলিশও তাঁদের সঙ্গে যোগ দিয়েছে।
বাড্ডা ট্রাফিক জোনের পক্ষ থেকে জানানো হয়, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথে ডাইভারশন চালু করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে