
রাজধানীর বাড্ডায় দুই বাসের চাপায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এক কর্মচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাড্ডা লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম আবুল কাশেম আজাদ (৩৪)। তিনি ব্যাংকের সাপোর্টিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শেকদি গ্রামে। বাবার নাম আবুল কালাম আজাদ। বর্তমানে খিলক্ষেত এলাকায় থাকতেন।
হাসপাতালে ব্যাংকের জুনিয়র অফিসার মো. ইখতেয়ার হোসেন জানান, বিকেলে মোবাইল ফোনে তাঁদের কাছে খবর আসে, বাড্ডা লিংক রোডে দুই বাসের মাঝে চাপা পড়েছেন কাশেম। তাঁকে পথচারীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেছেন। পরে সেখানে গিয়ে তাঁকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পথচারীরা জানান, রাস্তা পারাপারের সময় রাইদা ও ভিক্টর বাসের মাঝে চাপা পড়েন। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ইখতেয়ার হোসেন আরও জানান, খিলক্ষেত ব্রাঞ্চ অফিসে সাপোর্টিং স্টাফ হিসেবে চাকরি করতেন কাশেম। অফিসের ফাইল নিয়েই গুলশান হেড অফিসে যাচ্ছিলেন তিনি। পথে দুর্ঘটনার শিকার হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে