
আজ শনিবার দিনের দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকায়। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন ইউনিট জানিয়েছে, আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে রাজধানীতে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা। এর অবস্থান ছিল অক্ষাংশ ২৩ দশমিক ৯৩ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমা ৯০ দশমিক ৬১ ডিগ্রি পূর্বে। আগারগাঁওয়ের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে উৎপত্তিস্থলের অবস্থান মাত্র ছয় কিলোমিটার পূর্বে।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৩, যা ‘মৃদু’ শ্রেণির বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে