বাংলাদেশ সেনাবাহিনীর ৯৪তম বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) লং কোর্সে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১৭ জুন ২০২৫ তারিখে যোগদানপত্র প্রদান করা হবে। সেনাবাহিনীর সদর দপ্তরের পক্ষ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত প্রার্থীদের ওই দিন সকাল ৮টায় রাজধানীর গুলিস্তানে অবস্থিত শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে উপস্থিত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে নির্বাচিতদের রোল নম্বরসহ একটি বিশদ তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত তারিখে যোগদানপত্র গ্রহণ করতে ব্যর্থ হলে বা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে প্রার্থীর প্রাথমিক নির্বাচন বাতিল হয়ে যেতে পারে।
প্রয়োজনীয় কাগজপত্র যা সঙ্গে আনতে হবে:
১. এসএসসি ও এইচএসসি সনদ ও মার্কশীটের সত্যায়িত ফটোকপি
২. আইএসএসবি (Inter Services Selection Board) গ্রিনকার্ড ও মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের মূল কপি এবং একটি সত্যায়িত কপি
৩. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপি
৫. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে)
৬. গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
অপেক্ষমাণ প্রার্থীদের জন্য নির্দেশনা:
যেসব প্রার্থী এখনও আইএসএসবি অথবা মেডিকেল পরীক্ষার কোনো একটি ধাপে রয়েছেন এবং চূড়ান্তভাবে মেডিকেল পরীক্ষার জন্য সাময়িকভাবে অযোগ্য বলে বিবেচিত, তাদের ক্ষেত্রে পরবর্তীতে যোগদানপত্র প্রদান করা হবে। তবে এটি নির্ভর করবে তাদের চূড়ান্ত যোগ্যতার উপর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের সেনাবাহিনীর নিয়মানুযায়ী যথাসময়ে নির্ধারিত স্থান ও কাগজপত্রসহ উপস্থিত না হলে প্রার্থিতা বাতিল হতে পারে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে