
ময়মনসিংহের গফরগাঁওয়ে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য সাকিবুল হাসান (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর ভাটিপাড়া নদীর পাড় এলাকা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকিবুল হাসানের বাড়ি পার্শ্ববর্তী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের চরকাটিহারি গ্রামে।
নিহত সাকিবুলের পরিবারের বরাতে পুলিশ জানায়, সেনাবাহিনীতে যোগদানের পর প্রশিক্ষণকালে সাকিবুল হাসান কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। পরে চাকরিচ্যুত হয়ে বাড়ি ফিরে আসেন।
চরকাটিহারি গ্রামের বাসিন্দা প্রতিবেশী রতন মিয়া জানান, তিন থেকে চার মাস আগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন সাকিবুল হাসান। চাকরিতে যোগদানের পর প্রশিক্ষণরত অবস্থায় হঠাৎ তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে নিয়ে আসেন।
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩১ মিনিট আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
৪০ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪২ মিনিট আগে