
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ট্রায়াথলন-২০২৫ প্রতিযোগিতা। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শনিবার সকালে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘Swim, Ride, Run-Boishakhi Fun!’ স্লোগানে মেরিন ড্রাইভের রেজু খাল থেকে শুরু হওয়া ৭৫০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইক্লিং ও ৫ কিলোমিটার দৌড় লাল কাঁকড়া বিচ থেকে ইনানী বে ওয়াচের সামনে এসে শেষ হয়। এতে এক বিদেশি নাগরিকসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৯৮ জন নারী ও পুরুষ সাঁতারু, সাইক্লিস্ট এবং দৌড়বিদ অংশ নেন।

প্রতিযোগিতা শেষে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া প্রতিটি শ্রেণির প্রথম ১০ জন অংশগ্রহণকারীকে স্মারক ক্রেস্ট এবং ট্রায়াথলন সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে একটি আকর্ষণীয় মেডেল ও একটি ই-সার্টিফিকেট দেওয়া হয়। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এতে পুরুষ ক্যাটাগরিতে প্রথম হন মো. শামসুজ্জামান আরাফাত। বাংলাদেশের আয়রন ম্যান তিনি। মালয়েশিয়া, থাইল্যান্ড, জার্মানি ও যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলে সাফল্য অর্জন করে আরফাত এসেছেন কক্সবাজারের মেরিন ড্রাইভে বৈশাখী ট্রায়াথলনে। আরাফাত জানান, এই প্রথম সমুদ্র শহরের আয়োজন তাঁর কাছে ঈদের আনন্দের মতো লেগেছে।
নারী ক্যাটাগরিতে সেরা বিজয়ী রংপুর থেকে আসা ফেরদৌসী আক্তার মারিয়া। তিনি মালয়েশিয়ায় সম্প্রতি ৭০ দশমিক ৩ কিলোমিটার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের গৌরব অর্জন করেছেন।
বৈশাখী ট্রায়াথলন-২০২৫ পর্যটন শহর কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও সহিষ্ণুতা অর্জনে সক্ষমতা সৃষ্টি করবে বলে জানান আয়োজকেরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৮ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪২ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে