বরগুনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি উপকূলীয় জেলা, যা সমুদ্রঘেঁষা প্রাকৃতিক পরিবেশ, মৎস্যসম্পদ ও কৃষির জন্য পরিচিত। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, দুর্ঘটনা ও সমসাময়িক খবরের আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া আমতলী, বরগুনা সদর, বেতাগী, বামনা, পাথরঘাটা ও তালতলী উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪০) নামে এক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে।

১৪ এপ্রিল রাত ১২টা থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হবে ১১ জুন দিবাগত রাত ১২টায়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে পাথরঘাটা বিএফডিসি ঘাট, মাছের আড়ত ও জেলেপল্লিতে ফিরেছে কর্মচাঞ্চল্য। ট্রলার সংস্কার, জাল মেরামত, বরফ সংগ্রহ, ডিজেল মজুত ও খাদ্যসামগ্রী তোলার কাজ শেষ মুহূর্তে চলছে পুরোদমে।

ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় পুকুরে। আর সেই পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মা ও তাঁর দুই বছর বয়সী সন্তান। বুধবার (১০ জুন) বিকেলে বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম নুপুর বেগম (৩০)। তাঁর ছেলে শাহাদাৎ (২)।

পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় আলুবোঝাই ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি সেতু ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া উপজেলা ও পাশের জেলা বরগুনার সঙ্গে এই পথে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।