
‘আমি জেলা বিএনপির সভাপতি। ধরেন, এইহানে আরেকজন এমপি হইল, জিগায় কেডা? যদি গোড়ায় তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, আমি যদি কই,.... পোলা এইহানে কান ধইরা উডবি-বসবি ১০ বার, ১০ মিয়ার বাপের ক্ষমতা আছে? কিচ্ছু ক্ষমতা নেই।’ সম্প্রতি বরগুনা সদর ইউনিয়নের এক নির্বাচনী জনসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে বরগুনা-১ (আমতলী-বরগুনা সদর-তালতলী) আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা এসব কথা বলেন। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
নজরুল ইসলামকে ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘আমি সভাপতি থাকলে আপনাদের উন্নয়ন করতে পারব না। উন্নয়ন করতে হলে আমাকে বানাইতে হবে এমপি।’
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. মাহমুদুল হোসাইন অলি উল্লাহ। তিনি বলেন, ‘একজন প্রার্থী হয়ে কীভাবে আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এমন কটূক্তিমূলক কথা বলেন? প্রশাসনকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
এ ব্যাপারে জানতে বিএনপি প্রার্থী নজরুল ইসলামের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।
আমতলী উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে